সততা, সঠিক ওজন ও গ্রাহক সন্তুষ্টির অঙ্গীকার নিয়ে মেসার্স সোনালী ট্রেডার্স
মেসার্স সোনালী ট্রেডার্স এর বাণিজ্যিক পথচলা শুরু হয়েছিল ২০২১ সালের ১লা জানুয়ারি। খুব ছোট্ট পরিসরে সততা এবং নিষ্ঠাকে পুঁজি করে আমাদের যাত্রা আরম্ভ হয়েছিল। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং সম্মানিত ক্রেতাদের অগাধ ভালোবাসায় আজ সেই ছোট্ট প্রতিষ্ঠানটি টঙ্গী-গাজীপুর অঞ্চলের একটি শীর্ষস্থানীয় ও সুপ্রতিষ্ঠিত চালের আড়তে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্বচ্ছতা এবং আস্থার সাথে আমরা গ্রাহকসেবা প্রদান করে আসছি।
আমাদের ব্যবসার অন্যতম প্রধান বিশেষত্ব হলো—আমরা নিয়মিত প্রতিটি খুচরা ও পাইকারি চালের দোকান থেকে সরাসরি অর্ডার সংগ্রহ করি এবং আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্য পৌঁছে দিই।
আমাদের কাছ থেকে চাল ক্রয়ে গ্রাহককে কোনো ডেলিভারি চার্জ বা লেবার চার্জ দিতে হয় না। সম্পূর্ণ ফ্রিতে আপনার দোকানের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়া হয়।
আমাদের নিজস্ব ডেলিভারি বহর নিয়মিতভাবে টঙ্গী, গাজীপুর ও এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে সরাসরি চাল সরবরাহ করে থাকে:
আমাদের রয়েছে অত্যন্ত অভিজ্ঞ ও দায়িত্বশীল ডেলিভারি টিম। পণ্য লোডিং থেকে শুরু করে গ্রাহকের দোকানে নামানো পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়, যাতে কোনো প্রকার ভোগান্তি বা ঝামেলা ছাড়াই বস্তার সঠিক নিরাপত্তা নিশ্চিত করে কাস্টমারের দোকানে সুন্দরভাবে চাল হস্তান্তর করা যায়।
কোনো প্রকার রাসায়নিক প্রক্রিয়া বা ক্ষতিকর পলিশ ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাঁটি চাল সরবরাহ করি।
ডিজিটাল ওজন স্কেলে নিখুঁতভাবে মেপে বস্তা সরবরাহ করা হয়। পরিমাপে কোনো কমতি বা গরমিলের সুযোগ নেই।
ব্যবসার শুরু থেকেই স্বচ্ছতা বজায় রাখা এবং কাস্টমারের বিশ্বাস অর্জনই আমাদের দীর্ঘ পথচলার মূল চাবিকাঠি।
আমরা দেশের সেরা সেরা ধানের জেলা ও বিখ্যাত মোকামগুলো থেকে সরাসরি মিল রেটে বাছাইকৃত চাল সংগ্রহ করে থাকি:
পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড মিলসমূহ—এসিআই (ACI), মোজাম্মেল, দাদা রাইস (আরশাদ আলী), দেশ এগ্রো, ফ্রেশ, পুষ্টি, বুশরা, জহুরা, সাগর, বিশ্বাস, আপ্যায়ন ও স্বপ্ন সুপার সহ সকল স্বনামধন্য কোম্পানির চাল আমাদের আড়তে সরাসরি মজুত থাকে।
ক্রেতাদের সেবা নিশ্চিত করতে এবং দ্রুত সরবরাহের সুবিধার্থে আমাদের দুটি শাখা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে:
সমাজকল্যাণ রোড, আমির আলী মার্কেট, দত্তপাড়া, চেরাগআলী, টঙ্গী, গাজীপুর।
হাউজ বিল্ডিং, বনমালা রোড, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর।